
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে রাতেই তাকে টাঙ্গাইল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এমপি জোয়াহেরুল ইসলামকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘জ্বর-ঠান্ডা ও সাথে শ্বাসকষ্ট থাকায় গত ১৪ জুলাই সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম করোনাভাইরাসের নমুনা দেন। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে আসা নমুনা প্রতিবেদনে সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’
…বাসাইলসংবাদ/ ১৭ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




