
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও ৩জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩জনে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল পল্লী বিদ্যুতের এজিএম, স্টাফ ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়া।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘গত ১৫ জুলাই ১১জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার রাতে সেখান থেকে ৩জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩জনে।’
প্রসঙ্গত, এরআগে পল্লী বিদ্যুতের আরও দুইজন স্টাফ করোনা পজিটিভ হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৭ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




