
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জেলার ধনবাড়ী উপজেলার গোবিন্দচর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬০) ও তার নাতনী মরিয়ম আক্তার (২০)।
ওসি কামাল হোসেন বলেন, ‘দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও বিনিময় পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নানী-নাতনী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় বাসটি জব্ধ করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




