
নিউজ ডেস্ক :দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫৩ জন মারা গেছেন। করোনা শনাক্তের ১০১ দিনের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৬২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৮৬২ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এর আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৯৯ জন, মারা যায় ৩৮ জন। তার আগের দিন রোববার করোনায় আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৪১ জন, মারা যায় ৪৪ জন। আগের দিন শনিবার আক্রান্ত হয়েছিল ২ হাজার ৮৫৬ জন, মারা যায় ৪৪ জন। এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয় ৩ হাজার ৪৭১ জন, মৃত্যু হয় ৪৬ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
…বাসাইলসংবাদ/ ১৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




