
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে গরুর খড় নিতে গিয়ে বিষধর সাপের কামড়ে ফজিলা খাতুন (৫৫) নামের এক গৃহিনীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের মোতারচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মৃত জুলহাস উদ্দিনের স্ত্রী।

ওই এলাকার সৈয়দ জামাল উদ্দিন মোল্লা জানান, সকাল বেলায় বাড়ির পাশে ওই গৃহিনী গরুর খড় নিতে গিয়ে খড় ধরে টান দিলে একটি বিষধর সাপে তাকে দুইবার ছোবল দেয়। এ সময় গৃহিনীর চিৎকার করলে বাড়ির লোকজন দৌঁড়ে গিয়ে তাকে স্থানীয় এক কবিরাজের বাড়ি নিয়ে যায়। কবিরাজ অপরাগতা স্বীকার করে ওই সময় তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই বাড়ি ও এলাকার মধ্যে সাপের আতঙ্ক বিরাজ করছে।
…বাসাইলসংবাদ/ ১০ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




