
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে আরও ১০জন আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, মির্জাপুরে ৪জন, মধুপুরে ২ জন ও বাসাইলে ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে।
ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত ৪ তারিখে জেলার বিভিন্ন উপজেলা
থেকে ১২৪টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। পরে আজ সকালে সেগুলোর নমুনার ফলাফল আসলে তাতে নতুন করে ১০ জনের পজেটিভ পাওয়া যায়।’
…বাসাইলসংবাদ/ ১০ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




