
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার দরিদ্র ১ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম মরহুম আব্দুল মালেক মিয়ার পরিবার। শুক্রবার (২২ মে) দিনব্যাপী পৌরসভার উত্তরপাড়ার বড়বাড়ী মাঠে পরিবারের সদস্যরা এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খানশুর এসব সামগ্রী বিতরণ করেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে বৃহস্পতিবার একটি করে টোকেন পৌঁছে দেয়া হয়। এসব টোকেনের বিপরীতে ১কেজি কালীজিরা চাউল, ১ লিটার ছয়াবিন তেল, ১ কেজি চিনি, ১টি সেমাই প্যাকেট, ১টি গুড়াদুধের প্যাকেট দেয়া হবে । শুক্রবার সকালে সমবেত লোকজনদের সাথে নিয়ে মরহুমের আত মাগফেরাতের জন্য দোয়া চাওয়া হয় এবং সকলের হাতে ঈদসামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
…বাসাইলসংবাদ/ ২২মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




