
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অব্যাহতভাবে খাদ্য, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছেন ‘মানবতার হাত’ খ্যাতি পাওয়া পরিবহন ব্যবসায়ী টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল তালুকদার।

নিজের পরিবহন ব্যবসা বন্ধ থাকলেও করোনার প্রাদুর্ভাব শুরু হতেই আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবাগুলোর হাতে কখনো তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রী কখনো তুলে দিচ্ছেন ইফতার বা ঈদ সামগ্রী।
এরই ধারাবাহিকতায় তিনি গত কয়েকদিন থেকে টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের প্রতিটি ঘরে যাচ্ছেন ঈদ সামগ্রী নিয়ে।
তার সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন স্থানীয় যুবক উজ্জ্বল, মাসুদ, পারভেজ, কালু, সুখন প্রমুখ
সোহেল তালুকদার বলেন, যতোদিন এই করোনাকালীন দুর্ভোগ থাকবে ততোদিন সাধ্যমতো এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
…বাসাইলসংবাদ/ ২১মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




