
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদলের উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ ৫৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার নিজ বাড়ি উপজেলার কচুয়া দেওয়ান বাড়ি থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান হাবিবুর রহমান ও মা দেওয়ান মাহমুদা হাবিব।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি উপস্থিত ছিলেন।
পরে এসব ঈদ সামগ্রীর প্যাকেট ওই পরিবারের পক্ষ থেকে নিযুক্ত স্বেচ্ছাসেবক দল দ্বারা সামাজিক নিরাপত্তা বজায় রেখে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ।
…বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




