
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে অজ্ঞাত এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ওই যাত্রীর (৫০) নাম-পরিচয় পাওয়া যায়নি।

সফিকুল ইসলাম বলেন, ‘একটি যাত্রিবাহী সিএনজি ভ‚য়াপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে মহাসড়কের গুল্যা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এঘটনায় এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ আহত চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




