
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : করোনা মোকাবেলায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করতে বেশ কিছু চিকিৎসা সুরক্ষা সামগ্রী উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের আলোচিত ও স্বনামধণ্য সেই গণস্বাস্থ্য কেন্দ্র। সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৬শ’ পিপিই, ৩ হাজার হ্যান্ড গ্লাভস, ১২শ’ সার্জিক্যাল মাস্ক ও ১৮০টি আই প্রোটেকটিং চশমা প্রদান করেছেন।

শনিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স হলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর (স্বাস্থ্য) ডা. রেজাউল করিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমের হাতে এই সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ডিরেক্টর ডা. রেজাউল করিম বলেন, করোনা মোকাবেলায় গণস্বাস্থ্য কেন্দ্র শুধু চিকিৎসা সুরক্ষা সামগ্রী নয় খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে। প্রায় ১লাখ লোককে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ফান্ড গঠন করা হয়েছে।
সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ একাব্বর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




