
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১জনে। শনিবার (১৮ এপ্রিল) রাতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এতথ্যটি নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই ব্যক্তি জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা। এরআগে ভূঞাপুরে আরও ৪জন করোনায় আক্রান্ত হন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘শনিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫১জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে রাতে ফোনে একজনের নমুনায় পজেটিভ থাকার কথা জানানো হয়।’
এরআগে এরআগে গত ৮এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় নারায়ণঞ্জ ফেরত এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন উপজেলায় আরও নয়জন করোনা শনাক্ত হয়। বর্তমানে করোনা রোগির সংখ্যা দাঁড়ালো ১১জনে।
…বাসাইলসংবাদ/ ১৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




