
নিজস্ব প্রতিবেদক : মধ্যবিত্তদের জন্য টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ এক ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহণ করেছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকার মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করছেন এবং তাদেরকে নিজ উদ্দ্যোগে ত্রাণ সহায়তা দিচ্ছেন। স্থানীয়রা মেয়রের এই উদ্দ্যোগকে বিপদের সময়ে ভরসা হিসেবে দেখছেন।

মেয়র রহিম আহমেদের স্বেচ্ছাসেবকরা জানান, মেয়র মহোদয় তার ব্যক্তিগত ত্রাণ সাহায্যের জন্য আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে ডেকেছিলেন। সম্প্রতি তিনি আমাদেরকে বাসাইল উপজেলা বিশেষ করে পৌর এলাকার মধ্যবিত্তদের নামের তালিকা করে তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করার জন্য নির্দেশ দেন। সংগ্রহকৃত ওই সব গৃহকর্তাদের মোবাইল নাম্বারে কল করে কুশলাদির আলাপ চারিতার মধ্যেই মেয়র মহোদয় তাদেরকে প্রনোদনা উপহার নেয়ার জন্য অনুরোধ করেন। রাতের আঁধারে তাদের বাড়িতে গিয়ে প্রনোদনা উপহার হিসেবে ১ কেজি চিড়া, ১ কেজি মসারী ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ লিটার সরিষার তেল, ১ প্যাকেট করে প্রাণ টোষ্ট বিস্কুট ও চাপাতা, আধা কেজি আদা, আধা কেজি রসুনসহ বিভিন্ন উপকরনের একটি প্যাকেট দিয়ে আসেন তিনি।
এব্যাপারে পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, আমার ব্যক্তিগত উদ্দ্যোগে করোনা মহামারির এই দুঃসময়ে ২শত মধ্যবিত্ত পরিবারকে প্রনোদনা উপহারের ব্যবস্থা করেছি। আসন্ন পবিত্র রমজানেও উপকরণগুলোর সামান্য পরিবর্তন করে ওইসব পরিবারগুলোকে দেয়া হবে। মধ্যবিত্ত পরিবারগুলো সম্মানের ভয়ে তাদের সমস্যার বিষয়ে প্রকাশ্যে কিছু বলে না বলেই গোপনে তাদের ঘরে এসব পৌছেঁ দেয়ার ব্যবস্থা করেছি।
তাছাড়া এসকল সহযোগীতা পেতে যে কোন পরিবার গোপনে কল করার জন্য একটি মোবাইল নাম্বার দেয়া আছে। সেখানে কল করলেও তাদের ঘরে প্রনোদনা উপহার পৌঁছে দেয়া হবে।
…বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




