
নিজস্ব প্রতিবেদক : যুবদলের যুক্তরাষ্ট্র শাখার ভাইস প্রেসিডেন্ট নাছিম এম খান রুনু’র উদ্যোগে বাসাইল-সখীপুরে দিনমজুর ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিনব্যাপী বাসাইল উপজেলার ফুলকী, ময়থা, ঝনঝনিয়া, কাশিল, একঢালা, বাসাইল সদর ও সখীপুর উপজেলার পৌর এলাকা, বড়চওনা, বেলতৈল, কচুয়াসহ বিভিন্ন এলাকার ২৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নাছিম এম খান রুনু’র পক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোর্শেদ হক খান টিটু, জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এসএম শাহ আলম মিয়া ও বিএনপি নেতা কায়ছার আলী খান এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
…বাসাইলসংবাদ/ ১৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




