
নিজস্ব প্রতিবেদক : করোনা সচেতনতায় দেশব্যাপী চলা সাধারণ ছুটিতে মানবেতর জীবনযাপন করা উপজেলা সদরের চার শতাধিক শ্রমিকদের সহায়তায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক, কালিহাতী-হামিদপুর ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মিন্টু সররকারের উদ্দোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম।

সোমবার বিকেলে কালিহাতী সরকারি আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল ৫ কেজি ও ১ কেজি ডাল।
মিন্টু সরকার বলেন, দেশের এই সংকটময় সময়ে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানবেতর জীবনযাপন করা সকল শ্রেণীর মানুষের সহায়তায় পাশে থাকার চেষ্টা করবো।
…বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




