
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারির নিজ উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মাঝে তিন শত ৫০ জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে কালিহাতী পৌরসভার ৮নং ওয়ার্ড কুষ্টিয়া এলাকায় ৩৫০ জন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে চাল, ডাল, আলু, আটা, লবণ, সাবান, নগদ টাকা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী,
হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে কর্মহীন হওয়া মানুষ যাতে ঘরে বসে খাবার পায় তার ব্যবস্থা করা হচ্ছে। কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবেন না।
…বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




