
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দশম শ্রেণির ছেলে ও মেয়ের বাল্যবিয়ের ঘটনায় স্ট্যাম্প লেখক, বরের বাবা, কনের বাবা ও বিয়ে পড়ানোর অপরাধে চার জনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ দন্ডাদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়ন এলাকায় ৩০০ টাকার স্ট্যাম্পে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীর বাল্যবিয়ে দেওয়ায় স্ট্যাম্প লেখক রুবেল মিয়াকে ছয় মাসের কারাদন্ড, বরের বাবা আব্দুস সাত্তার, কনের বাবা জামাল তালুকদার ও বিয়ে পড়ানোর অপরাধে মাদ্রাসা শিক্ষক আবুল কালাম মিয়া এদের প্রত্যেককে দশ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে অপ্রাপ্ত বয়স্ক বর ও কনেকে গাজীপুর কিশোর-কিশোরী কেন্দ্রে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, স্ট্যাম্পে লিখে বাল্য বিয়ের ঘটনায় এক জনকে ছয় মাসের কারাদন্ড দিয়ে তিন জনকে জরিমানা করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




