
করোনা মোকাবেলায় দলমত নির্বিশেষে স্বাস্থবিধি মেনে ঐক্যবদ্ধ ভাবে সখীপুরবাসীর পাশে থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। শুক্রবার (৩ এপ্রিল) তিনি ফেসবুকে এ আহ্বান জানিয়ে একটা স্ট্যাটাস দেন। ফেসবুকে দেওয়া ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের স্ট্যাটাসটি বাসাইলসংবাদ-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রিয় সখিপুরবাসী,
……………………………………………………………..
আসসালামু আলাইকুম, আসলে এই মূহুর্তে আমরা,আপনারা কেউ ভালো নেই প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে অবরুদ্ধ হয়ে ঘরে বসে আছি। এই অবরুদ্ধ অবস্থাতেও আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সখিপুরের হত দরিদ্র না খাওয়া মানুষের পাশে দাড়াতে চাই। মুক্তিযুদ্ধের সময় আমাদের সখিপুর ছিলো অনন্য পথকৃত, আমাদের অগ্রজ বীর জনতা যার যা ছিলো তাই নিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে আমাদের এই জনপদকে নিরাপদ রেখেছিলো। আমরাও চাই এই মুহুর্তে সেই বীর অগ্রজদের শক্তি ও সামর্থকে অনুসরন করে বর্তমানে যার যতটুকু আর্থিক সামর্থ আছেতাই নিয়ে আমরা সখিপুরের হতদরিদ্র খাদ্যহীন প্রতিটি মানুষের পাশে দাড়াতে চাই। আমরা চাই সবাই মিলে দলমত নির্বিশেষে ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সকলকে সম্পৃক্ত করে তহবিল গঠন পূর্বক উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশাসনিক চ্যানেল ব্যবহার করে তৃনমূলের হতদরিদ্র প্রতিটি মানুষের কাছে খাদ্যসামগ্রি পৌছেঁ দিতে।মনে রাখতে হবে ওর্য়াল্ড হেল্থ্ ওয়ার্গানাইজেশন এবং বাংলাদেশ স্বাস্হ্য অধিদপ্তরের দিক নির্দেশনা মোতাবেক এখন কিন্তু দলবদ্ধভাবে মাঠে নেমে ফটো সেশেসন করে নিজেদের সরাসরি সম্পৃত্ত করার সুযোগ নেই। আমাদের খাদ্যসামগ্রি বিলিব্যবস্হার কাজটি করতে হবে প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে। আসুন, আমরা দল মতের উর্দ্ধে উঠে যার যা সামর্থ আছে তাই নিয়ে এই দুর্যোগ আপদকালিন সময়ে এই জনপদের অসহায় মানুষের পাশে দাড়াই। এই মহৎ পরিকল্পনা টি কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তার জন্য আপনাদের সকলের সুচিন্তিত মতামত আশা করছি। ইনশাল্লাহ আমরা আমাদের এই সখীপুরের একটি মানুষকেও অভুক্ত অবস্থায় রাখবো না। মহান রাব্বুল আলামীন আমাদের সহায় হোন।
…বাসাইলসংবাদ/ ০৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




