
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাংলা ড্রেজার পুড়িয়ে দেওয়াসহ এক মাটি ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড ও বাংলা ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ী চান্দুলিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ছানোয়ার হোসেন (৩৯) বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘করোনা মোকাবেলায় প্রশাসন ব্যস্ত সময় পার করলেও সমাজের অন্যান্য অপরাধ প্রবনতা রোধেও প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে।’
…বাসাইলসংবাদ/২৪ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




