
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওই ওয়ার্ডের ময়েজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম শহিদ ভেন্ডার (৩৯) এবং ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার শুকুর মামুদের ছেলে নুরুল ইসলাম ওরফে নূর মোহাম্মদ (৩১)।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/০৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




