
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ১৫ দিনের মর্মান্তিক অপেক্ষার পর অবশেষে সরকারি খরচেই দেশে এসেছে মালদ্বীপ প্রবাসী সোহাগের লাশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সোহাগের লাশ তার গ্রামের বাড়ি উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে পৌঁছে। সোহাগের লাশ বাড়িতে পৌঁছানোর পর সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবা ( ৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জানা শেষে সোহাগের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নিহতের চাচা আলম হোসেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোহাগের পরিবারকে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান করার আশ^াস দেয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মালদ্বীপে কর্মস্থলের নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় সোহাগের লাশ। মৃত্যুর ১৫দিন পর সোহাগের লাশ দেশে এলেও তাকে দেশে আনা নিয়ে দেখা দিয়েছিল চরম সংকট। মালদ্বীপে সোহাগের আকামার মেয়াদ শেয় হয়ে যাওয়ায় পাওয়া যাচ্ছিল না সরকারি সহায়তা। অপরদিকে ব্যক্তি উদ্যোগে সোহাগের লাশ দেশে আনার সামর্থ ও ছিল না তার পরিবারের।
…বাসাইলসংবাদ/০৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




