
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে ক্লোন ক্যান্সারে আক্রান্ত আরিফ হোসেন মামুন (৩৫) বাঁচতে চান। দুই সন্তানের জনক মামুন উপজেলার হামিদপুর গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে। মামুন পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় র্ফামেসীর ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে মামুন আর ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। মামুন রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। দুটি মেয়ে রয়েছে মামুনের। বড় মেয়ে সখীপুর পিএম পাইলট আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ালেখা করছেন।

মামুন দীর্ঘদিন ধরে ক্লোন ক্যান্সারে আক্রান্ত। ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে কোন রকম সংসার চালিয়েছেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান।
আরিফ হোসেন মামুনের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- ডাচ বাংলা ব্যাংক, হিসাব নম্বর- ১৩৭.১০৩.৭৩৪৯১ (মামুনের বড় ভাই ফারুক হোসেন মিঠু)। বিকাশ নম্বর- ০১৭১০৮৫৭৪৭৬ (পারসোনাল মামুনের)।
…বাসাইলসংবাদ/২৩ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




