
নিজস্ব প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য, রচনা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। অপরদিকে কলেজ পর্যায়ে বাসাইল ডিগ্রী কলেজ দলকে হারিয়ে বাসাইল সরকারী জোবেদা-রুবেয়া মহিলা কলেজ দল বিজয়ী হয়। এছাড়াও সাহিত্য ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম।
…বাসাইলসংবাদ/একেবি




