
নিজস্ব প্রতিবেদক : ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিআরটিএ সহকারি পরিচালক আবু নাঈম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কাউন্সিলর মো. আমিনুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ ঝান্ডা চাকলাদার, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল হক টিটু, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এতে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, নিরাপদ সড়ক চাই, ব্র্যাকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।




