
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরের কাগমারা এলাকায় পানিতে ডুবে সাজিদ মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে ওই এলাকার লৌহজং নদী থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ কাগমারা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় কাউন্সিলর হেলাল ফকির বলেন, দুপুরে সাজিদ বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজির পর সাজিদকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাসাইলসংবাদ/একেবি




