
বাসাইলসংবাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গিয়াস উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক শাহানাজ খানম রেখা, ক্রীড়া সম্পাদক রুবেল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




