
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে জ্ঞান বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান শিশু কানন মডেল স্কুলের ২০১৮ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের বিদায়, দোয়া ও চেতনা বৃত্তি ফোরামের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের বাসাইল প্রতিনিধি মো. মাসুদ রানা, বাসাইলসংবাদ ২৪ ডটকমের সম্পাদক এনায়েত করিম বিজয়, বাসাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. রুবেল মিয়া, এসবিসি টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মিলন ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু কানন মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. সোহেল রানা। অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্তদের সনদ প্রদান করা হয়
বাসাইলসংবাদ/একে




