
বাসাইলসংবাদ: শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর থানা স্থাপনের অন্যতম সংগঠক, উপ-স্বাস্থ্য কেন্দ্রের একক জমিদাতা, সরকারি সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা শেখ হায়েত আলী সরকারের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৫ সেপ্টেম্বর) স্মরণ সভা, কবর জিয়ারত ও শোক র্যালীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রয়াত শেখ হায়েত আলী সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান,

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
বাসাইলসংবাদ/একে




