
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর ডিএসপি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল কাদের মাষ্টার আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
…বাসাইলসংবাদ/ ০৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




