
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- আব্দুর রাজ্জাক, সাব্বির হোসেন ও মনির হোসেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সায়েদুর রহমান জানান, আজ সকালে গোপন তথ্যের ভিক্তিতে মির্জাপুর থানা পুলিশের একটি দল দেওহাটা গরুর হাট এলাকায় অভিযান চালায়। এসময় গরুর হাট ব্রীজের নিচে থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গত মার্চ মাসে করা মির্জাপুর থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সেই মামলায় গ্রেফতার সেই গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




