
ক্রীড়া ডেস্ক : ২৮ বছর আগে অর্থাৎ ১৯৯৩ সালে সবশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। জমজমাট এই টুর্নামেন্ট চলতি আসরের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনির ২৮ সদস্যের এই দলে দুটো চমকও আছে। শুক্রবার সকালে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন দলের সেরা পছন্দের গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি। অবশ্যই তিনি এখনো করোনায় আক্রান্ত, তবে নেগেটিভ হয়েই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
চোটের কারণে এ মুহূর্তে দলে না থাকা লুকাস আলারিওকেও স্কোয়াডে রেখেছেন কোচ স্ক্যালোনি। তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন হুয়ান ফয়েথ, লুকাস ওক্যাম্পোস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও হোসে পালোমিনো।
আর্জেন্টিনার কোপা আমেরিকা দল :
গোলরক্ষক : ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো।
ডিফেন্ডার : গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লুকাস মার্তিনেজ, হেরমান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো।
মিডফিল্ডার : মার্কোস আকুনইয়া, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, নিকলাস গঞ্জালেজ, লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, আনহেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও।

বাসাইলসংবাদ/ ১১ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




