
ক্রীড়া ডেস্ক : গত বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙা কিলিয়ান এমবাপ্পে এবারের ফাইনালে ইতিহাস গড়লেন। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।

২ মিনিটের দুই গোলে সমতা আনে ফ্রান্স। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে, ৮১ মিনিটে আবার তিনিই গোল দিয়ে সমতা আনেন। বাঁ দিক থেকে এমবাপ্পে বল দেন থুরামকে। থুরাম আবার ফেরত দেন এমবাপ্পেকে। অসাধারণ ভলিতে বল জালে জড়ান এমবাপ্পে। সমতা করে ফ্রান্স। ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোলে সমতা আনে ফ্রান্স।
অতিরিক্ত সময়ে আবার যখন মেসি এগিয়ে দেন, আবারও এমবাপ্পেতে চড়ে ফ্রান্স সমতা ফেরায়। বিশ্বকাপ ফাইনালে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এমবাপ্পে।
৮ গোল করে সোনার জুতা তথা গোল্ডেন বুট জিতেছেন ফাইনালের হ্যাটট্রিকম্যান কিলিয়ান এমবাপ্পে।
২৩ বছর বয়সী এমবাপ্পে আবার প্রথম ফরাসি তারকা যিনি সোনার জুতা জেতার গৌরব অর্জন করেছেন। জাস্ট ফন্টেইন ১৯৫৮ বিশ্বকাপে রেকর্ড ১৩ গোল করলেও তখন এই পুরস্কার চালু হয়নি। গত বিশ্বকাপে গ্রিয়েজম্যান গোলদাতার তালিকায় দ্বিতীয় হয়েছিলেন।
গোল্ডের বুট জেতা এমবাপ্পে বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় হ্যাটট্রিকের নজির গড়েছেন। ১৯৬৬ বিশ্বকাপে প্রথমবার কীর্তিটি করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।
১৯৮২ সালে গোল্ডেন বল চালু হওয়ার পর মেসি তৃতীয় আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জয়ের নজির গড়লেন। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনাও গোল্ডেন বল জিতেছিলেন।
বাসাইলসংবাদ, ১৯ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




