
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের আয়োজনে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, প্রতিরোধ যোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক সেলিম তালুকদার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার-উল-আলম শহীদের সহধর্মীনি ডা. সাঈদা খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।
এসময় টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ৩০ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




