
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার আওয়ামী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) টাঙ্গাইল জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের কার্যালয়ে একটি জরুরী সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ও দৈনিক সংবাদের সখীপুর প্রতিনিধি জুলহাস গায়েনকে আহ্বায়ক করে এবং শেখ মুহাম্মদ আলামীন, লুৎফর রহমান, কনিছ ফাতেমা ও শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ষোল সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় আওয়ামী সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি এসএম জালাল উদ্দিন ( শাহীন চাকলাদার) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ মেহেদী মাসুদ (সুমন), সংগঠনিক সম্পাদক নিশাদ হাজারী, এ্যাডভোকেট লুৎফা আনোয়ার, সখীপুর পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হান্নান, মোশারফ হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




