
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৫ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে বহেড়াতৈল সদর বিটের গড়গোবিন্দপুর এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। এ সময় স্থানীয় বিটককর্তাসহ বন প্রহরীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী সখীপুরের সংরক্ষিত শাল-গজারি কাঠ কেটে দেশের বিভিন্নস্থানে পাচার করে আসছিল। সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ৫ লাখ টাকার কাঠ জব্দ করা হয়। পরে বন আইনে মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২৮ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




