
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সাধারণ হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামের দেড় শতাধিক দরিদ্রদের মাঝে এ উপহার দেওয়া হয়। বড়চওনা বাজারের ব্যবসায়ী আনোয়ার তালুকদারের নিজস্ব তহবিল থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে ব্যবসায়ী আনোয়ার তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে দেশের এ মহামারী সময়ে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ বিতরণ অব্যাহত থাকবে।
…বাসাইলসংবাদ/ ২২মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




