
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াসিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে বড়চওনা-ধইন্যাজানি সড়কের বাঘেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াসিম ওই এলাকার প্রবাসী আব্দুস সবুর মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ওয়াসিম সকালে বাড়ির পাশে শিশুদের সাথে খেলতে যায়। এ সময় সড়ক পারাপার হতে গেলে একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।’
বাসাইলসংবাদ/ ১৯ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




