
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় রুমেজ উদ্দিন (৪২) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। রুমেজ উদ্দিন বাসাইল উপজেলার ফুলকি দক্ষিণপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ফুলকি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। তিনি ব্যবসার সুবাধে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকায় বসবাস করতেন।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, মোটরসাইকেলযোগে রুমেজ উদ্দিন সখীপুর থেকে মহানন্দপুর বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাফি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
…বাসাইলসংবাদ/১৭ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




