
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে জোনায়েদ নামের দুই মাস বয়সী এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে। সখীপুর থানার এএসআই মেহেদী হাসান বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন। শিশুটি ওই গ্রামের আছির উদ্দিন ও কল্পনা বেগম দম্পত্তির ছেলে।

শিশুটির বাবা আছির উদ্দিন বলেন, ‘আমি বুধবার রাত ১০টার দিকে বোয়ালী-শোলাপ্রতিমা পুরাতন বাড়ি থেকে ট্রাক নিয়ে ব্রাক্ষণবাড়ীয়ার উদ্দেশ্যে রওনা হই। এসময় আমার স্ত্রী কল্পনা আড়াই বছর বয়সী এক কন্যা ও দুইমাস একদিন বসয়ী ছেলেকে নিয়ে শোলাপ্রতিমা নতুন বাড়িতে ছিল। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা নতুন বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে। এসময় আমার স্ত্রীর হাত-পা ও মুখে কাপড় দিয়ে বেঁধে রেখে শিশু সন্তানটিকে নিয়ে যায়। পরে রাত ৪টার দিকে বিষয়টি জানতে পারি। আমি এখনও টাঙ্গাইলের বাইরে রয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
স্থানীয় ইউপি সদস্য মিনহাজ উদ্দিন বলেন, ‘চেয়ারম্যানসহ আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খবুই ন্যাক্কারজনক। দ্রæত দুর্বৃত্তদের সনাক্ত করে শিশুটিকে খুঁজে বের করার দাবি জানান তিনি।’
মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




