
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মা-মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ ও বসতবাড়ীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে বড়চওনা-ধৈনাজানি সড়কের ইন্দ্রারজানি এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ডিএম শামছুল হকের সভাপতিত্বে জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সৈয়দ আ. মালেক শুকু (মেলিটারি), উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রিপন তালুকদার, প্রধান শিক্ষক জাকির হোসেন, নাজমুল হক, জামাল হোসেন মুন্না প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে আশপাশে বিভিন্ন গ্রামের লোক অংশ নেয়।

প্রসঙ্গত: মঙ্গলবার সকালে উপজেলার ভাতগড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সোরহাব বিএসসি ও বারেক মিয়াসহ তাঁর সাঙ্গপাঙ্গরা ওই গ্রামের ফাহিমা খাতুনের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফাহিমা ও তার মেয়েকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে। এ ঘটনায় সখীপুর থানায় ফাহিমা খাতুন বাদি হয়ে মামলা করেছেন। মামলায় বারেকে মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন সখীপুর থানা পুলিশ।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) বদিউজ্জামান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
…বাসাইলসংবাদ/৩০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




