
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে গাজী আব্দুল কাদের (৮০) নামের এক যোদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর রাতের আধাঁরে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা খারাপ দেখে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার সোলাপ্রতিমা এলাকায়। মুক্তিযোদ্ধার ছেলে কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এক ঘন্টার মধ্যে মো. রাজ্জাক (৪৫), তার স্ত্রী মোমেনা (৩৫) ও ওয়াজেদ মিয়া (৪৮) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ওমর ফারুখ বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে গাজী আব্দুল কাদেরের উপর হামালা করে তার প্রতিবেশীরা। আহত মুক্তিযোদ্ধা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘থানায় মামলা হওয়ার পর তিনজনকে গ্রেফতার করে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




