
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : ‘কিডনি রোগে ভাল থাকা, প্রয়োজন সচেতনতা’ এই পতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সখীপুর কিডনি ডায়ালায়সিস সেন্টারের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

এতে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, ডা. ফারুক আহমেদ, শাখা সহকারি ব্যবস্থাপক মোবাশির মোর্শেদ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ অংশ নেন ।
বাসাইলসংবাদ/ ১১ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




