
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনী টাঙ্গাইলের সখীপুরের পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির আয়োজনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার দুইশ’ হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মঞ্জুর কবির ভূইয়া উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতি জনকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, ২টি করে কমলা, ১টি করে লেবু, ২টি করে আমলকি এবং ১টি করে সাবান বিতরণ করা হয়।
বিতরণকালে প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিটের অধিনায়ক স্কোয়াড্রন লিডার দেলোয়ার হোসেন, কর্মচারী পরিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল আউয়াল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গত ২৬ মার্চ আরও দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/৩১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




