
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ ওরফে আবদুর রহমান (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর র্মমান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ফুটবল খেলা দেখতে উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। সে উপজেলার কালিয়ান টানপাড়া গ্রামের সৌদি প্রবাসী সোবহান খানের ছেলে এবং রফিকরাজু ক্যাডেট স্কুল সখীপুর শাখার ২য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে আবদুল্লাহ উপজেলার বেতুয়া কওমি মাদ্রাসা মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখতে নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠে। খেলা শেষে ছাদ থেকে নামার সময় সে অসাবধনকাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা রাজিয়া বলেন, ওই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৬ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




