
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাসিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসিন ওই গ্রামের লিটন মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহীন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের পরিবার জানায়, সকাল ৮টার দিকে বাড়ির উঠানে একাই খেলছিল তাসিন। এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ খান সোহাগ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
বাসাইলসংবাদ, ১২ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




