
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : জ্বালানি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নজিরবিহীন লোডশেডিং, সরকারের লুটপাট-দুর্নীতির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল শেষে সরকারি মুজিব কলেজ মোড় এলাকায় সমাবেশ করা হয়।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম-আহবায়ক হাসিনুজ্জামিল শাহিন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আবুল কাশেম, জেলা কৃষক দলের সভাপতি টিপু হায়দার খান, বাসাইল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটল, সদস্য সচিব অ্যাডভোকেট আবু হায়াত খান নবু, সখীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা মহিলা বিএনপির আহবায়ক মুন্নি আক্তার, পৌর বিএনপি সদস্য সচিব মীর আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সিকদার মুহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান টিপু, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেনসহ উপজেলা পৌর, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
বাসাইলসংবাদ/ ২৫ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




