
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে এক দিনমজুরের করোনা পজিটিভ হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের খামারচালা এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সখীপুর করোনা মুক্ত হওয়ার তিন দিন পরেই আবার নতুন করে একজন শনাক্ত হলো।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই দিনমজুর বেশ কয়েক দিন ধরে সর্দি জ্বরে আক্রান্ত ছিলো। ভালো হয়ে যাওয়ার পর সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। সেখান থেকে রবিবার রাতে তার করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়।
বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, আক্রান্ত হওয়ার তথ্য পেয়ে গ্রাম পুলিশ দিয়ে তার বাড়ি পাহাড়ায় রাখা হয়েছে। সবাইকে সচেতন করা হচ্ছে।
…বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




