
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সখীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মাহবুব হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চাকদহ এলাকার বংশাই নদী থেকে বালু উত্তোলনের সময় ওই ব্যবসায়ীকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মাহবুব উপজেলার নলুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ সময় ওই নদী থেকে বালু উত্তোলনকারী দুইটি ড্রেজার মেশিন ও এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। দীর্ঘ পাঁচ-ছয় ঘন্টা অভিযান চালিয়ে ওই দুইটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




