
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ইটবোঝাই ট্রাকচাপায় লুৎফর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে। এ সময় মঞ্জু মিয়া (৩৬) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত লুৎফর রহমান টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের এলাহী বক্সের ছেলে।

জানা যায়, লুৎফর রহমান মোটরসাইকেলে করে সখীপুর থেকে টাঙ্গাইল ফিরছিলেন। সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে সড়কের পশ্চিমপাশে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালক মঞ্জু মিয়া ছিটকে পাশের ক্ষেতে পড়ে যান। পরে ট্রাকটি ডান দিকে সড়ে গিয়ে সড়কের পূর্বপাশে থাকা লুৎফর রহমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় লুৎফর রহমানের মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এতথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/ ১৬ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




