
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সখীপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই গৃহবধূ সোনিয়া আক্তার (২১) করোনায় আক্রান্ত ছিলেন না।

গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শাহিনুর আলম জানান, গত ১৫ এপ্রিল রাতে ওই গৃহবধূ জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথা ও পাতলা পায়খানা জনিত কারণে মারা যায়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হতে ওই রাতেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। ওই পরীক্ষার ফলাফল শুক্রবার বিকেলে আমাদের হাতে আসে। পরে আমরা জানতে পারি সে করোনাভাইরাসে আক্রান্ত নন।
প্রসঙ্গতঃ গত ১৫ এপ্রিল রাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘী স্বামীর বাড়ি থেকে অসুস্থ হয়ে ওই গৃহবধূ সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ধুলিপাড়া গ্রামে তার বাবার বাড়ি আসলে জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথা ও পাতলা পায়খানা জনিত কারণে রাতে মারা যায়।
…বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




